ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

কলাপাড়ায় যুবককে কুপিয়ে হাতের আঙ্গুল কর্তন

লাপাড়ায় চলন্ত মোটরসাইকেলকে থামিয়ে এক যুবককে কুপিয়ে বাম হাতের তিনটি আঙ্গুল কর্তন করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা ১১ টার দিকে টিয়াখালী বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহত ইয়াকুব হাওলাদার (২৪)কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরনের পর শংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়। 

এসময়রাকিব (১৯) নামের অপর একজন আহত হয়।


আহত রাকিব্#৩৯;র বাবা সজিব মোল্লা জানান, ঘটনার দিন সকালে কলাপাড়া থেকে মোটরসাইকেল যোগে ইযাকুব ও একই গ্রামের রাকিব বাড়িতে যাচ্ছিল। এসময় মোটরসাইকেল থামিয়ে খোকন প্যাদা্#৩৯;র নেতৃত্বে ৭/৮ জন ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করে।


কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ads
ads
ads

Our Facebook Page

↑